
নিরাপত্তা হুমকির কারণে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি নয় এমন সরকারি কর্মী এবং তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছে।
জানানো হয়েছে, নিরাপত্তা বিবেচনায় আগাম নোটিশ ছাড়াই, অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করতে পারে মার্কিন দূতাবাস। দূতাবাসের কর্মী এবং তাদের পরিবারকে ইসরাইলের নির্দিষ্ট কিছু এলাকা, জেরুসালেমের পুরাতন শহর এবং পশ্চিম তীর ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
বাণিজ্যিক ফ্লাইট চালু থাকতেই দেশটির নাগরিকদের ইসরাইল ত্যাগ করার কথাও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পর চীনও তার নাগরিকদের ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে এবং সেখানে অবস্থানকারীদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।
চীনের রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থার বার্তা অনুসারে, নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
সূত্র : বিবিসি
