ইরানে ২০০০ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

একইসাথে ২০০৩ সালের ইরাক অভিযানের তুলনায় এই অভিযান প্রায় দ্বিগুন মাত্রার হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জানিয়েছেন, তারা ইরানের ১৭টি জাহাজ ধ্বংস করেছে।

ইউএস নেভির সিনিয়র এডমিরাল ব্রাড কুপার বলেছেন, আজ পারস্য উপসাগর, হরমুজ প্রণালী অথবা ওমান সাগরের কোথাও একটাও ইরানি জাহাজ নেই।

তিনি আরো জানান, ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং বম্বারের সমন্বয়ের এই অভিযান এই প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে এটিই সবচেয়ে বড় মার্কিন সেনা মোতায়েনের ঘটনা।

অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের ডজনখানেক পুলিশ ও বাসিজ ফোর্সের সদর দফতরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক বার্তায় ইসরাইলি বাহিনী জানায়, যেসব সদর দফতরে হামলা করা হয়েছে সেগুলো পুরো দেশে তাদের স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইরানের সন্ত্রাসী শাসকরা ব্যবহার করছিল।

সূত্র : বিবিসি