ইরানে হামলার ছবি ও ভিডিও প্রকাশ করল ইসরাইল

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ইরানে হামলার একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী আইডিএফ।

ওই ছবিতে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) কাজে ব্যবহৃত উত্তর তেহরানের দু’টি ভবনে হামলার চিত্র তুলে ধরা হয়েছে।

তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

তবে, ইরান হামলা পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের তিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেইসাথে আরো পাঁচজন ‘গুরুতর আহত’ হয়েছেন বলেও জানানো হয়েছে।

শনিবার ইরানে মার্কিন হামলা শুরু হওয়ার পর এই প্রথম নিজেদের সেনা হতাহতের খবর জানাল যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি