ইরানে মেয়েদের স্কুলে হামলায় নিহত ৫১

লেখক: Eleyas Rajon
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ–কে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলায় ৫১ জন নিহত হয়েছে।

গভর্নর মোহাম্মদ রাদমেহর বলেন, আরো ৪৮ জন আহত হয়েছে এবং শাজারে তাইয়্যেবা মেয়েদের স্কুলে হামলার পর নিহতের সংখ্যা বাড়ছে।

এদিকে, ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে, এর আগে একটি সাইবার হামলার ঘটনাও ঘটেছে।

সূত্র : বিবিসি