ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ইরানে গত শনিবার ইসরাইলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট।

এর আগে রোববার ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছিল বলেও জানিয়েছিল রেড ক্রিসেন্ট।

অন্যদিকে, ইরানের মিনাবে মেয়েদের একটি স্কুলে শনিবারের হামলার ঘটনায় নিহতের সংখ্যা দেড় শতাধিক ছাড়িয়েছে বলেও জানিয়েছে দেশটি।

সূত্র : বিবিসি