
যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরানের ২০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে বা সেগুলোকে সাগরের তলায় পাঠিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীন ইউএস সেন্ট্রাল কমান্ডের এই হালনাগাদ তথ্যটি আসে অল্পক্ষণ পরই, যখন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে ভারত মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন টর্পেডো দিয়ে ইরানি একটি যুদ্ধজাহাজ ডুবিয়েছে।
শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই জাহাজের ৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন ‘আইরিস দেনা’ জাহাজে ৮০ জনের লাশ পাওয়া গেছে।
শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net