
ইরানের সাথে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে দেশটির সাপ্তাহিক অর্থনেতিক ক্ষতির পরিমাণ নয় বিলিয়ন সেকেল। যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৩ লাখ ৩৩ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার ইসরাইলি অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বর্তমানে ইসরাইলে ‘রেড লেভেল’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে কর্মক্ষেত্রে যাতায়াত সীমিত করা হয়েছে এবং স্কুল- কলেজ বন্ধ রাখা হয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে ইসরাইল কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে।
যদি বিধিনিষেধ ‘রেড লেভেল’ থেকে কমিয়ে ‘অরেঞ্জ লেভেল’ এ আনা হয় তাহলে সাপ্তাহিক অর্থনৈতিক ক্ষতি চার দশমিক তিন বিলিয়ন শেকেলে নেমে আসবে।
কারণ ‘অরেঞ্জ লেভেল’ এ ‘রেড লেভেল’ এর তুলনায় কর্মক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম।
সূত্র : বিবিসি
