
ঝড়-বৃষ্টির মধ্যে গত রাতে তেহরান আর পার্শ্ববর্তী কারাজ শহরের ওপরে ব্যাপক হামলা চলেছে। স্থানীয় মানুষরা বলছেন, কোনটা যে বোমাবর্ষণ আর কোনটা ঝড়-বৃষ্টি, তার ফারাক বুঝতে পারেননি তারা।
তেহরানের বাসিন্দা এক যুবতী বলেন, 'আমি এক ফোঁটাও ঘুমোতে পারিনি। এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমার মনে হয় কালকের রাতটাই সব থেকে ভয়াবহ ছিল। একদিকে ক্ষেপণাস্ত্রের আওয়াজ, একই সঙ্গে ঝড়-বৃষ্টি।'
তারা কথায়, 'গোটা ব্যাপারটায় এখন ক্লান্ত লাগছে', যুদ্ধটা এবার শেষ হোক।
তেহরানের বাসিন্দা এক মধ্যবয়সি নারী বলেন, 'ক্ষেপণাস্ত্রগুলো আমাদের বাড়ির কাছাকাছিই কোথাও এত জোরে পড়ল যে পুরো ঘর আর জানালাগুলো থরথর করে কাঁপছিল … পর পর দুবার। সারা রাত বৃষ্টি পড়েছে। আমার একবার ঘুম আসছে, আবারও জেগে উঠছি। জানি না ওগুলো কীসের আওয়াজ – ঝড়বৃষ্টি না বিস্ফোরণ।'
আমি শুক্রবার তার কাছে জানতে চাই যে যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে তিনি কী ভাবছেন?
জবাবে তিনি বলেন, 'যতদিন না সব ধর্মযাজকরা সবাই শেষ হচ্ছে, ততদিন যুদ্ধ থামুক এটা আমি চাই না। এটা সহ্য করা ছাড়া আমার অন্য উপায় নেই।'
পার্শ্ববর্তী কারাজ শহরের কয়েকজন বাসিন্দাও জানিয়েছেন বৃষ্টির সঙ্গেই একনাগাড়ে ক্ষেপণাস্ত্র আছড়িয়ে পড়ছিল।
এক তরুণ জানান, 'বৃষ্টির মধ্যেই একটা বড়ো বিস্ফোরণ হয়েছে গত রাতে।'
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net