ইরানের নতুন নেতৃত্ব আলোচনায় বসতে চাচ্ছে, আমিও রাজি হয়েছি: ট্রাম্প

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনি নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন।

রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি বলেন, তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।

তিনি আরো বলেন, তাদের আরো আগেই এটা করা উচিৎ ছিল।

সূত্র : বিবিসি