ইরানের দুই সিনিয়র কমান্ডারের মৃত্যু

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চীফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানিরর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে বার দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

ইরান-ইরাক যুদ্ধের সময়, তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে, তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

সূত্র : বিবিসি

মি. শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।