ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করা হয়েছে : ট্রাম্প

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

যুক্তরাষ্ট্র তিন দিনে ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি।

শুক্রবার ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানে খুব ভালো করছে, এটা অসাধারণ হয়েছে।

চলমান সংঘাতে ইতোমধ্যেই যেসব মার্কিন কর্মী নিহত হয়েছেন, এই বক্তব্যের পর তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সকলেই আমাদের দেশের মহান বীর, যারা ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন।

তিনি আরো বলেন যে, মার্কিন সৈন্যদের মৃত্যু সর্বনিম্ন রাখবে যুক্তরাষ্ট্র।

সূত্র : বিবিসি