আলোচনায় না এলে ভয়াবহ পরিণতির মুখে পড়বে ইরান: ট্রাম্প

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে ইরান।

তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও মন্তব্য করেন।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়ত।

এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব, এ বিষয়ে ‘সিরিয়াস’ হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।’

তবে ইরানের সঙ্গে চুক্তি করতে যুক্তরাষ্ট্র আদৌ আগ্রহী কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন ট্রাম্প।

ইরান নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা খুব দক্ষ আলোচক।

ট্রাম্প আরো বলেন, ‘চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।’

গত শনিবার হরমুজ প্রণালি খোলার জন‍্য ৪৮ ঘন্টা সময় দেন ডোনাল্ড ট্রাম্প।

এরপর গত সোমবার দুই দেশের আলোচনার কথা দাবি করেন ট্রাম্প এবং পাঁচ দিনের জন্য ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করার ঘোষণা দেন তিনি।

সূত্র : বিবিসি