
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে ‘সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে’ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় পাকিস্তানি, নেপালি এবং বাংলাদেশি তিনজন নাগরিক নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, তারা ১৬৫ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এগুলোর মধ্যে ১৫২ টি ধ্বংস করেছে। এছাড়াও দু্ইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
দেশটি আরো জানিয়েছে, মোট ‘৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে এবং এগুলোর মধ্যে ৫০৬টি প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।’
সূত্র : বিবিসি
