আমরা যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা করবো না: লারিজানি

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো নেগোশিয়েশন বা সমঝোতা করবে না বলে জানিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

ওমানের মধ্যস্থতার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা বসার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় লারিজানি ওই কথা লিখেছেন।

তিনি লিখেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা করবো না।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্যা আটলান্টিককে জানিয়েছেন, তেহরান আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে।

ট্রাম্প বলেন, তারা কথা বলতে চায় এবং আমি কথা বলার জন্য রাজি আছি। তাই আমি তাদের সাথে কথা বলবো। তাদের এটা আগেই করা উচিত ছিল।

সূত্র : বিবিসি