
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ফোন করছিল এবং বলছিল কীভাবে সমঝোতায় আসা যায়। আমি বললাম, আপনারা একটু দেরি করে ফেলেছেন। তিনি বলেন, আমরা এখন লড়াই করতে চাই, তাদের চেয়েও বেশি।
ইন্টার মায়ামি ফুটবল দলের সঙ্গে দেখা করার আগে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে (আলোচনায়) সম্পৃক্ত হওয়ার কোনো কারণ দেখছে না।
তিনি বলেন, সত্য কথা হলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের আলোচনার কোনো ইতিবাচক অভিজ্ঞতা নেই, বিশেষ করে এই প্রশাসনের সঙ্গে। আমরা গত বছর ও এ বছর দু’বার আলোচনা করেছি, আর ঠিক আলোচনা চলাকালেই তারা আমাদের ওপর হামলা চালিয়েছে।
সূত্র : বিবিসি
