
কাবুল, কান্দাহার এবং পাক্তিকায় পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। আফগানিস্তানের রাষ্ট্রপতি হিসাবে ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, 'সকল পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে।'
তিনি লিখেছেন, পাকিস্তানকে 'নিজের নীতি পরিবর্তন করতে হবে এবং আফগানিস্তানের সঙ্গে ভাল প্রতিবেশীর মতো আচরণ করতে হবে এবং শ্রদ্ধা ও সভ্য সম্পর্কের পথ বেছে নিতে হবে।'
উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে থাকা কয়েকজন জ্যেষ্ঠ রাজনীতিবিদদের একজন কারজাই একজন হামিদ কারজাই।
সূত্র : বিবিসি
সম্পাদক: মো. আবু মুসা আশ'য়ারী (মনির)
প্রকাশক: ইলিয়াস
www.newsoutlook.net