আত্মরক্ষার জন্য যা কিছু করা দরকার তার সবকিছুই করবে ইরান

লেখক: নিউজ আউটলুক ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে।

এক বিবৃতিতে বলা হয়েছে, আরাঘচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাকসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

তিনি তাদের জানিয়েছেন ইরান তার দেশের অখণ্ডতা সুরক্ষায় ও  বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আরাঘচি এসব দেশকে “তাদের স্থাপনাগুলো ও ভূখণ্ডকে” যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ না দেওয়ার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

সূত্র : বিবিসি